বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ১৫ | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯ নাচানাচি করতে গিয়ে অটোবাইক থেকে পড়ে যুবকের মৃত্যু ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ অক্টোবর ১৪, ০৪:২৩ অপরাহ্ন
নাচানাচি করতে গিয়ে অটোবাইক থেকে পড়ে যুবকের মৃত্যু
নাচানাচি করতে গিয়ে অটোবাইক থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোবাইক থেকে পড়ে মো. রাসেল প্রামাণিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার চরসাহাপুরে রূপপুর গ্রিনসিটির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল প্রামাণিক পাবনা সদর উপজেলার কাশিপুর বটতলা এলাকার মৃত মোস্তফা প্রামাণিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশার ব্যাটারি পরিবর্তন করতে রাসেলসহ চারজন ঈশ্বরদীতে আসেন। শহরের আলহাজ্ব মোড় এলাকার ফাহাদ ট্রেডার্স থেকে ব্যাটারি পরিবর্তন শেষে রাতে নতুন হাট হয়ে অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তারা।

পথে অটোরিকশায় সাউন্ড বক্সে গান বাজছিল। এ সময় তারা আনন্দ-ফুর্তি করছিলেন। এ সময় অসাবধানতাবশত চলন্ত অটোরিকশা থেকে নিচে পড়ে যান রাসেল। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সঙ্গী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।